ঢাকা-৮ আসনের নির্বাচনী ময়দান এখন রণক্ষেত্র। মঙ্গলবার দুপুরে হাবিবুল্লাহ বাহার কলেজে ১১-দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ এবং তাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তোপের মুখে শেষ পর্যন্ত মুখ খুললেন বিএনপির হেভিওয়েট প্রার্থী ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। মঙ্গলবার বিকেলে মালিবাগ ও গুলবাগ এলাকায় গণসংযোগকালে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আনা সব অভিযোগকে ‘উদ্ভট’ ও ‘পায়ে পা দিয়ে ঝগড়া’ করার চেষ্টা বলে অভিহিত করেছেন। নাসীরুদ্দীন পাটওয়ারীর পক্ষ থেকে দেওয়া ‘হুমকির’ অভিযোগের প্রেক্ষিতে মির্জা আব্বাস বিষ্ময় প্রকাশ করে বলেন, “আমি ভদ্রতা করে চা খাওয়ার দাওয়াত দিয়েছি, সেটিও এখন আমার দোষ! বলা হচ্ছে আমি নাকি হুমকি দিয়েছি। কোথায় কী হয়ে যায়,…
Author: News Desk
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপের মাঝে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি স্পষ্ট করে বলেছেন, ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো একতরফা বা কেন্দ্র দখলের নির্বাচনের পুনরাবৃত্তি এ দেশের মানুষ আর মেনে নেবে না। কেউ যদি আবারও অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তবে তা কেবল দুঃস্বপ্নই থেকে যাবে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ডা. তাহের অভিযোগ করেন, জনপ্রিয়তায় পিছিয়ে থাকা প্রতিপক্ষ দলগুলো এখন কেন্দ্র দখল ও ভীতিকর…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ঐতিহাসিক গণভোটকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর পর্যবেক্ষণে রেখেছে সেনাবাহিনী। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রংপুরে বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সেনাপ্রধানের সঙ্গে প্রশাসন, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভার মূল আলোচ্য বিষয় ছিল নির্বাচন ও গণভোটকে ঘিরে কোনো ধরণের অস্থিতিশীলতা রোধ এবং একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করা। সভায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় অত্যন্ত জরুরি।” তিনি মাঠ…
রংপুরের মিঠাপুকুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালককে বর্বরোচিতভাবে হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মিঠাপুকুর উপজেলার রতিয়া পশ্চিমপাড়া গ্রামের শিমুল মিয়া ও রাকিব মিয়া, রতিয়া মধ্যপাড়ার শফিকুল ইসলাম এবং পুটিমারী এলাকার হোসেন মিয়া। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রংপুর জেলা কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম মামলার নথির বরাতে জানান, ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে মিঠাপুকুরের শানেরপাড়া ব্রিজ এলাকায় এই নৃশংস ঘটনা…
সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আবারও কেঁপে উঠল টেকনাফের শান্ত জনপদ। মিয়ানমারের অভ্যন্তরে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র ছোঁড়া গুলিতে এবার নাফ নদে মাছ ধরতে যাওয়া দুই বাংলাদেশি কিশোর জেলে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়া সীমান্তের মধ্যবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। আহত জেলেরা হলেন—হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জর পাড়া এলাকার মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. আব্দুল্লাহ (১৭)। বর্তমানে তাঁরা উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ (MSF) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁদের শরীরে গোলার স্প্লিন্টার বা বুলেটের আঘাত রয়েছে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে…
আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের যেকোনো পরিকল্পনার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, যারা ভোট চুরির স্বপ্ন দেখছেন, তাদের পরিণতি হবে ভারতের পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে সমর্থকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, “ভোট চুরির রাজনীতি গত জুলাই মাসেই এ দেশের ছাত্র-জনতা শেষ করে দিয়েছে। এখনো যারা কেন্দ্র দখলের নীল নকশা করছেন, সাবধান হয়ে যান। এবার ভোট পাহারা দিতে বড় কোনো নেতার দরকার নেই; জুলাই আন্দোলনে যারা বুক পেতে…
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বাজারের অস্থিরতার পেছনে দায়ী সিন্ডিকেট ও চাঁদাবাজ চক্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি বলেন, “বাজারে আগুন লাগানোর পেছনে দুটি দুষ্টচক্র কাজ করছে—একদল চাঁদাবাজ, অন্যদল মজুতদার সিন্ডিকেট। আল্লাহর মেহেরবানি ও আপনাদের সমর্থনে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, তবে প্রথমে চাঁদাবাজের হাত ধরব এবং এরপর সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। এ দেশে কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না; শাসন হবে কেবল জনগণের।” প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াত কেবল নিজের দলের জয় চায় না, বরং ১৮ কোটি…
ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত দিয়ে লেখা ‘জুলাই সনদ’ নাগরিকের ধর্মীয় অধিকার, সাম্য ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার একমাত্র পথরেখা। এই সনদের মাধ্যমেই এমন এক রাষ্ট্র গঠিত হবে, যেখানে ধর্ম বা বর্ণের কারণে কোনো নাগরিককে রাষ্ট্র বৈষম্যের চোখে দেখবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন গণভোট উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সচেতন ও উদ্বুদ্ধ করতেই এই সভার…
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারী, ধর্মীয় সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। ৭১টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের এই মোর্চা মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে তাদের ১০ দফা সুপারিশ তুলে ধরেছে। বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে আয়োজিত এই সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত নির্বাচনী অভিজ্ঞতাগুলোতে দেখা গেছে, ভোটের সময় এই নির্দিষ্ট গোষ্ঠীগুলো প্রায়ই সহিংসতার শিকার হয়। এবারও নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় নারী ও সংখ্যালঘুদের ওপর উসকানিমূলক আচরণের খবর পাওয়া যাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। সংবাদ সম্মেলনে সুপারিশমালা উপস্থাপন করেন…
বাংলাদেশে আমেরিকান পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও গতিশীল করতে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আমদানিকারকদের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি ভেন্যুতে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি আমেরিকান পণ্যের মান ও উৎকর্ষ তুলে ধরার পাশাপাশি আমদানিকারকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। ঢাকার মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে সক্রিয় আমেরিকান পণ্য আমদানিকারকদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বাণিজ্য ও পরিবহন-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বৈশ্বিক লজিস্টিক সংকট এবং শুল্ক সংক্রান্ত জটিলতা নিরসনে দূতাবাসের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি। রাষ্ট্রদূতের এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মাঠ পর্যায়ে…
