Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • #11 (no title)
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»সারাদেশ»মানিকগঞ্জের কিডনি রোগীদের স্বস্তি: মুন্নু হাসপাতালে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার চালু
    সারাদেশ

    মানিকগঞ্জের কিডনি রোগীদের স্বস্তি: মুন্নু হাসপাতালে অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার চালু

    News DeskBy News DeskNovember 24, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মানিকগঞ্জ জেলার কিডনি রোগীদের চিকিৎসার দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি আধুনিক ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়েছে। এই সেন্টার চালুর ফলে এখন থেকে জেলার রোগীদের ডায়ালাইসিসের জন্য সপ্তাহে একাধিকবার অতিরিক্ত খরচ ও যাতায়াত জনিত ক্লান্তি নিয়ে ঢাকায় যেতে হবে না।

    জেলার কিডনি রোগীদের স্বস্তির নতুন ঠিকানা হিসেবে বিবেচিত এই ডায়ালাইসিস সেন্টারটির কার্যক্রম সোমবার (২৪ নভেম্বর ২০২৫) বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা।

    উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান আফরোজা খানম রিতা বলেন, মুন্নু হাসপাতাল মানিকগঞ্জের মানুষকে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছে। তিনি উল্লেখ করেন, “কিডনি রোগীদের বারবার ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়ায় সময় এবং অর্থ উভয় ক্ষেত্রেই তাদের ভোগান্তি পোহাতে হতো। এই ডায়ালাইসিস সেন্টার চালুর মাধ্যমে সেই দুর্ভোগ অনেকটাই কমে আসবে।”

    তিনি জানান, প্রথম পর্যায়ে সেন্টারটিতে দুটি ডায়ালাইসিস বেড চালু করা হয়েছে এবং চাহিদার কথা বিবেচনা করে খুব শিগগিরই এই সংখ্যা ১০টি বেডে উন্নীত করা হবে।

    আফরোজা খানম রিতা আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি পূর্ণাঙ্গ ও মানসম্মত ডায়ালাইসিস ইউনিট গড়ে তোলা। আধুনিক যন্ত্রপাতি, প্রশিক্ষিত নার্সিং ও টেকনিক্যাল স্টাফ এবং নেফ্রোলজি বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে।”

    এতদিন কিডনি রোগীদের বিশেষায়িত ডায়ালাইসিস চিকিৎসাসেবার জন্য ঢাকার উপর নির্ভর করতে হতো, যা ছিল চরম ভোগান্তির কারণ। স্থানীয় রোগীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এখন থেকে সেই সেবাটি মুন্নু হাসপাতালে খুব সহজেই পাওয়া যাবে, ফলে তাদের অর্থ ও ভোগান্তি দুটোই কমবে।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সেন্টারটি চালুর ফলে জেলার প্রান্তিক জনগোষ্ঠী সাশ্রয়ী মূল্যে নিয়মিত ডায়ালাইসিস সেবা পাবেন। এতে রোগীদের চিকিৎসা ব্যয় ও যাতায়াতজনিত চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এই ডায়ালাইসিস সেবা দিনের ২৪ ঘণ্টাই চালু থাকবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আব্দুল করিম, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. জুলফিকার আহমেদ আমিন (অব.), নেফ্রোলজি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ কামরুল হাসান, ডা. মামুন চৌধুরী রাজুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

    মানিকগঞ্জে আধুনিক কিডনি চিকিৎসার এই নতুন দুয়ার উদ্বোধনের মাধ্যমে জেলার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্ট সকলে আশাবাদ ব্যক্ত করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

    September 8, 2026

    শেখ হাসিনা আর ফিরবেন না : বরগুনায় সারজিস আলম

    September 8, 2026

    সংসদে মিষ্টি কথা, রাজপথে ৭১-এর রূপ : এ্যানি

    September 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৫৮১৭৯৭৬৪৮
    • info@boltecai.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.