Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»সারাদেশ»হজ ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
    সারাদেশ

    হজ ব্যবস্থাপনায় সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

    News DeskBy News DeskDecember 10, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ ব্যবস্থাপনা সহজ করতে এবং হাজিদের হয়রানি কমাতে সরকার সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করেছে। এই ব্যবস্থাপনায় কোনো প্রকার সিন্ডিকেট কাজ করতে পারবে না এবং এতে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

    বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

    ড. খালিদ হোসেন বলেন, “সিন্ডিকেট করে হাজিদের জিম্মি করার প্রবণতা ছিল, এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি।” তিনি তার কাজের উদাহরণ দিয়ে বলেন, গত বছর তিনি ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছেন এবং এই বছরও অতিরিক্ত অর্থ ফেরত দিতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

    হজ ব্যবস্থাপনাকে সেবা হিসেবে দেখছে সরকার উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, “আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। নিজেরা হজ পালন এজেন্সির সঙ্গে কথা বলেছি। হজটাকে আমরা সেবা হিসেবে নিয়েছি।” তিনি আরও সতর্ক করে দেন, এই প্রক্রিয়ায় যারা দুর্নীতি করবে এবং তাদের হাতে ধরা পড়বে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

    একই প্রসঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী, আগামী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখোর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”

    এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত এবং সিভিল সার্জন মুক্তাদির আরেফিন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    জামালপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

    May 25, 2026

    ২০ লাখ টাকায় বিক্রি হলো আলোচিত ষাঁড় কালো মানিক

    May 25, 2026

    গাজীপুরে ১৫ কিমি যানজট, ঈদে ভোগান্তিতে ঘরমুখী মানুষ

    May 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.