Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»সারাদেশ»ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীকে জরিমানা
    সারাদেশ

    ফেনীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীকে জরিমানা

    News DeskBy News DeskDecember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ফেনী-২ আসনের পাঁচজন হেভিওয়েট প্রার্থীকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই দণ্ড প্রদান করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ফেনী জেলায় এটিই প্রথম প্রশাসনিক ব্যবস্থা।

    জরিমানাপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঞা, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) মোহাম্মদ আলী জিন্নাহ। প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ‘নির্বাচনী আচরণ বিধিমালা-২০২৫’ অনুযায়ী তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে শহরের সকল রাজনৈতিক ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণের স্পষ্ট নির্দেশনা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও সংশ্লিষ্ট প্রার্থীদের প্রচার সামগ্রী অপসারণ না করায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন জানান, “একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আমরা এই অভিযান পরিচালনা করেছি। অভিযুক্ত প্রার্থীরা ইতোমধ্যে তাদের প্রতিনিধির মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করেছেন। পাশাপাশি আজ সন্ধ্যার মধ্যে নিজ উদ্যোগে শহরের সমস্ত ব্যানার ও পোস্টার সরিয়ে নেওয়ার জন্য তাঁদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

    তফসিল ঘোষণার পর থেকে ফেনীর সাধারণ মানুষের মাঝে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে আগামীতেও এমন কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

    June 6, 2026

    দক্ষিণের সীমান্তজুড়ে বিএসএফের একাধিক পুশইন চেষ্টা ব্যর্থ

    June 6, 2026

    ৭ সীমান্তে ভারতীয় বাহিনীর পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.