Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»বিনোদন»‘এখানে এসে একবারের জন্যও মনে হচ্ছে না বাইরে আছি’- বাংলাদেশে কাজের অভিজ্ঞতা নিয়ে সুস্মিতা
    বিনোদন

    ‘এখানে এসে একবারের জন্যও মনে হচ্ছে না বাইরে আছি’- বাংলাদেশে কাজের অভিজ্ঞতা নিয়ে সুস্মিতা

    News DeskBy News DeskDecember 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের হার্টথ্রব সিয়াম আহমেদ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি প্রথমবারের মতো জুটি বাঁধছেন ‘রাক্ষস’ সিনেমায়। গত বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হয় এই সিনেমার রোমহর্ষক ফার্স্ট লুক।

    ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের এই নতুন প্রজেক্টে সিয়ামের বিধ্বংসী লুক এখন টক অফ দ্য টাউন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন ওপার বাংলার সুস্মিতা, যিনি বাংলাদেশে তাঁর প্রথম কাজের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের গল্প শুনিয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।

    বাংলাদেশে আসার পর এখানকার মানুষের আতিথেয়তায় রীতিমতো অভিভূত সুস্মিতা। কাজের পরিবেশ নিয়ে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, “এখানে এসে আমার একবারের জন্যও মনে হচ্ছে না যে আমি দেশের বাইরে আছি। পুরো টিমের সবাই এত ভালো, এত আদর-আপ্যায়ন আর ভালোবাসা দিয়েছে যে, সবাই আমাকে একদম নিজের করে নিয়েছে। শুরুতে কিছুটা ভয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এরা সবাই আমার ফ্যামিলি।”

    সহশিল্পী সিয়াম আহমেদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সুস্মিতা। তাঁদের পর্দার বাইরের রসায়ন সম্পর্কে মজা করে তিনি বলেন, “সিয়াম একজন সত্যিকারের জেন্টলম্যান। ও কাজের ক্ষেত্রে ভীষণ হেল্পফুল। আমি যদি কোনো বিষয় না বুঝি, ও খুব সুন্দর করে বুঝিয়ে দেয়।

    এমনকি আমি কিছু খেতে চাইলে সেটাও খাওয়ায়!” উল্লেখ্য যে, সিয়াম এই চরিত্রের জন্য দীর্ঘ ৯ মাস কঠোর পরিশ্রম ও সাধনা করেছেন। ‘রাক্ষস’ মূলত প্রেম ও চরম সহিংসতার এক অদ্ভুত মিশ্রণ হতে যাচ্ছে, যেখানে ভালোবাসার জন্য একজন মানুষের চরম বিধ্বংসী হয়ে ওঠার গল্প বলা হবে।

    অনুষ্ঠানে সুস্মিতা তাঁর অভিনয়ের পেছনের সংগ্রামের গল্পও শেয়ার করেন। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পাওয়ার পরেও কেবল অভিনয়ের স্বপ্ন পূরণ করতে সেই নিশ্চিত জীবন ত্যাগ করেছিলেন তিনি। সুস্মিতার ভাষায়, “বাবা-মা চেয়েছিলেন আমি যেন গ্র্যাজুয়েশন শেষ করি।

    তাই পড়াশোনা শেষ করে চাকরিও পেয়েছিলাম। কিন্তু ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার জেদ ছিল মনে। অডিশন দিয়ে অনেক কষ্ট করে কলকাতায় জায়গা করে নিয়েছি। বাংলাদেশের এই চ্যালেঞ্জটাও আমি হাসিমুখে গ্রহণ করেছি।”

    মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘রাক্ষস’ সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটির ক্যানভাস বেশ বড় হওয়ায় বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা ও মালয়েশিয়াতে এর শুটিং হবে বলে জানিয়েছেন নির্মাতা। সিয়াম ও সুস্মিতার এই নতুন জুটির রসায়ন এবং সিনেমার ডার্ক থ্রিলার ঘরানার ফার্স্ট লুক ইতোমধ্যেই দর্শকদের মনে ব্যাপক কৌতুহল সৃষ্টি করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    ক্ষমা চেয়ে হাসিনা সরকারের ভিডিও বার্তা

    May 8, 2026

    দিঘার সমুদ্রে শুটিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিনেতা রাহুল অরুণোদয়

    March 29, 2026

    রুপালি পর্দার বিদায়, চিরনিদ্রায় বলিউড অভিনেত্রী মধু মালহোত্রা

    March 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.