কিংবদন্তী নরওয়েজিয়ান নাট্যকার হেনরিক ইবসেনের বিশ্বখ্যাত নাটক ‘হেড্ডা গ্যাবলার’-এর আধুনিক প্রেক্ষাপটে নির্মিত বাংলা রূপান্তর ‘হেলেন’ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর মঞ্চে সফলভাবে মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর, ২০২৫) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে আইইউবির ইংরেজি ও আধুনিক ভাষা বিভাগ (DEML)-এর একঝাঁক শিক্ষার্থী অভিনয় করে।
নাটকটি পরিচালনা করেছেন আইইউবির ইংরেজি সাহিত্যের অধ্যাপক এবং বিশিষ্ট ইবসেন গবেষক ড. আহমেদ আহসানুজ্জামান। ‘হেলেন’ নাটকটি আধুনিক বাংলাদেশের প্রেক্ষাপটে এক নারীর জটিল মানসিক টানাপোড়েন, সামাজিক রীতিনীতির চাপ এবং নিজস্ব স্বাধীনতা ও আকাঙ্ক্ষার সংগ্রামের একটি শক্তিশালী চিত্রায়ণ। পরিচয়, ক্ষমতা এবং ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে সমাজের কঠোর বাস্তবতার সংঘাত—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই নাটকের কেন্দ্রীয় ভাবনা হিসেবে উঠে এসেছে।
নাটকটি বিশেষ অতিথি হিসেবে উপভোগ করেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুল্ডব্রান্ডসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড্যানিয়েল ডব্লিউ লুন্ড প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ড. আহসানুজ্জামানের নির্দেশনায় নাটকটির আধুনিক রূপান্তরে যুক্ত ছিলেন কানিজা চৌধুরী, কাজী রাইদাহ আফিয়া নুসাইবা এবং নূরজাহান ঐশী।
অভিনয়ে যারা ছিলেন: অর্নব সরকার, ফারজানা ফাইজা, এম. রেহনিম সাজিদ রোহান, নূরজাহান ঐশী, সাদিয়া সুলতানা, সৃজন সৈকত, সায়েদা এস. তাহরিন এবং ইয়াশনা জারিন।
নৃত্য পরিচালনা: রিফাত মুনমুন। কোরিওগ্রাফি: মাহবুবা জাহান আশরাফি। সেট ও মঞ্চসজ্জা: আনিকা জাহান আইশি, ইন্দিরা বড়ুয়া, মো. সাফওয়ান ইসলাম, তাহসিন আরা সামান্তা এবং তাশরিহা আব্দুল্লাহ। রূপসজ্জা ও কস্টিউম: আইমান শাহলা, জাফনা বিনতে সাখাওয়াত, তাহসিন আরা সামান্তা, সাদিয়া সুলতানা এবং নুসরাত ইসলাম ইশা।
প্রকাশনা পরিচালনা: কানিজা চৌধুরী এবং রাইদাহ জাহিন। গানের কথা ও সঙ্গীত: মেহেদী হাসান আকাশ। আলোকসজ্জা ও ব্যবস্থাপনা: সৌহার্দ্য পাল। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পেশাদার মঞ্চায়নের মাধ্যমে ইবসেনের এই কালজয়ী কাজের আধুনিকীকরণ দর্শকমহলে প্রশংসিত হয়েছে।

