Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»সারাদেশ»কুড়িগ্রামে ৯ ফুট দীর্ঘ অজগর উদ্ধার: বন বিভাগের কাছে নিরাপদ হস্তান্তর
    সারাদেশ

    কুড়িগ্রামে ৯ ফুট দীর্ঘ অজগর উদ্ধার: বন বিভাগের কাছে নিরাপদ হস্তান্তর

    News DeskBy News DeskDecember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া (ভাসানীপাড়া) গ্রাম থেকে প্রায় ৯ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা স্থানীয় এক সাপুড়ের সহযোগিতায় সাপটিকে নিরাপদে উদ্ধার করেন।

    জানা গেছে, এদিন সকালে স্থানীয় কৃষকরা জমিতে ধান কাটার কাজ করছিলেন। ধান কাটার সময় হঠাৎই তাঁদের চোখে পড়ে বিশাল আকারের এই অজগরটি। এই ঘটনা দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন।

    খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উৎসুক জনতা যাতে অজগরটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ দ্রুত ঘটনাস্থল ঘিরে সুরক্ষা বেষ্টনী তৈরি করে। পরে বলদিয়া বাজারের স্থানীয় সাপুড়ে মোজাহারের সহযোগিতায় অজগরটিকে দক্ষতার সঙ্গে উদ্ধার করা হয়।

    স্থানীয়দের ধারণা, গত অক্টোবরে আকস্মিক বন্যায় ভারতীয় এলাকা থেকে পানির ঢলের সঙ্গে ভেসে অজগরটি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে থাকতে পারে।

    ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন এই বিষয়ে নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং অজগরটিকে নিরাপদভাবে উদ্ধার করি। এরপর সাপটিকে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।”

    কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “অজগরটি স্থানীয় একজন সাপুড়ে ধরেছিলেন। আমরা সাপটি গ্রহণ করেছি এবং এটিকে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে প্রাণীটি স্বাস্থ্য পরীক্ষা ও পর্যবেক্ষণের পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।”

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    জামালপুরে ৩ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

    May 25, 2026

    ২০ লাখ টাকায় বিক্রি হলো আলোচিত ষাঁড় কালো মানিক

    May 25, 2026

    গাজীপুরে ১৫ কিমি যানজট, ঈদে ভোগান্তিতে ঘরমুখী মানুষ

    May 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.