Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»সারাদেশ»নারী অবমাননাকারীদের রুখে দেওয়ার ডাক- পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের হুঙ্কার
    সারাদেশ

    নারী অবমাননাকারীদের রুখে দেওয়ার ডাক- পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের হুঙ্কার

    News DeskBy News DeskFebruary 2, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নারীদের মর্যাদা ও অধিকার নিয়ে আপস করার কোনো সুযোগ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা নারী সমাজকে অবমাননা করে এবং নারী নেতৃত্ব বিকাশের অন্তরায় হয়ে দাঁড়ায়, এদেশের মানুষ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

    সোমবার (২ ফেব্রুয়ারি) পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ছাত্রদল আয়োজিত এক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রধানের সাম্প্রতিক নারীবিদ্বেষী মন্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “এই কুরুচিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে সারা দেশে যে প্রতিবাদের ঝড় উঠেছে, আমরাও তার সাথে একাত্মতা প্রকাশ করছি।”

    সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, ওই রাজনৈতিক গোষ্ঠী নারীদের প্রগতি ও সমৃদ্ধি চায় না। তারা চায় নারীদের ঘরের চার দেয়ালে বন্দি করে রাখতে। তিনি বলেন, “তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছে যাতে কর্মসংস্থান সংকুচিত হয়। এটি মধ্যযুগীয় বর্বর চিন্তা ছাড়া আর কিছুই নয়। অথচ আমরা সরাসরি ভোটের লড়াইয়ে অনেক নারীকে মনোনয়ন দিয়েছি, যেখানে ওই দলটি একজন নারীকেও যোগ্য মনে করেনি।”

    তিনি আরও যোগ করেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের অন্ধকারে রেখে কোনো জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা লড়াই করেছে, এই গোষ্ঠী তার উল্টো পথে হাঁটছে।

    শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারীরা শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হতে পারছে। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে এই নারী অবমাননাকারীদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান।

    পেকুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপির শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

    June 6, 2026

    দক্ষিণের সীমান্তজুড়ে বিএসএফের একাধিক পুশইন চেষ্টা ব্যর্থ

    June 6, 2026

    ৭ সীমান্তে ভারতীয় বাহিনীর পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.