Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»জাতীয়»শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনে শাহবাগ অবরোধ, উত্তাল রাজধানী
    জাতীয়

    শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনে শাহবাগ অবরোধ, উত্তাল রাজধানী

    News DeskBy News DeskDecember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ শাহবাগে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন।

    অবরোধের ফলে শাহবাগ অভিমুখী সব রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, যা পুরো রাজধানীতে ছড়িয়ে পড়েছে। আন্দোলনকারীরা শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন সব তীব্র স্লোগানে এলাকা প্রকম্পিত করে তুলছেন। তাদের সাফ কথা, হাদি হত্যার নেপথ্যে থাকা কুশীলবদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

    এর আগে গতকাল রোববার রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো: ১. আগামী ২৪ দিনের মধ্যে হাদি হত্যার পুরো চক্রের বিচার সম্পন্ন করা। ২. বাংলাদেশে কর্মরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করা। ৩. ভারত খুনিদের ফেরত দিতে অস্বীকার করলে আন্তর্জাতিক আদালতে মামলা করা। ৪. প্রশাসন ও গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে বিচার করা।

    ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলনে দেওয়া তথ্য তারা সন্তোষজনক মনে করছেন না। তাই আজ দুপুর ২টা থেকে ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতে এই অবরোধ রাত ৮টা পর্যন্ত চলার কথা রয়েছে।

    শাহবাগ মোড়ে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন থাকলেও আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। এই অবরোধের ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন, তবে আন্দোলনকারীরা জানিয়েছেন ন্যা বিচার নিশ্চিত করতেই এই ত্যাগ স্বীকার করতে হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    শিশু নির্যাতন রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান

    June 6, 2026

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে রহস্যজনক আগুন

    June 6, 2026

    আদ্-দ্বীনে শিশু মৃত্যু : লাইসেন্স বাতিলের হুমকি বেআইনি দাবি

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.