Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»জাতীয়»কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা
    জাতীয়

    কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা

    News DeskBy News DeskDecember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর প্রধান পাইকারি বাজার কারওয়ান বাজারে ব্যবসায়ীদের চাঁদাবাজি বিরোধী এক শান্তিপূর্ণ মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে কাঁচামালের আড়ত এলাকায় এই ঘটনা ঘটে। হামলার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করলে পুরো এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে চলা স্থানীয় চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধের দাবিতে তারা আজ দুপুরে একটি মানববন্ধনের আয়োজন করেছিলেন। কর্মসূচি চলাকালীন হঠাৎ করেই একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও মুহূর্তের মধ্যেই তারা সংগঠিত হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ এবং ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’ বলে স্লোগান দিতে থাকেন।

    হামলার ঘটনায় স্থানীয় এক ব্যবসায়ীর অভিযোগ, “স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমান ও তার বাহিনী আমাদের ওপর এই নগ্ন হামলা চালিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতেছিলাম, কিন্তু তারা আমাদের মুখ বন্ধ করতে চায়।” এসময় ব্যবসায়ীরা পুলিশের ভূমিকার ওপরও ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, পুলিশ কর্মকর্তাদের সামনেই এই হামলা হয়েছে, কিন্তু তারা কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি। তাদের অভিযোগ, মাসোহারা পায় বলেই পুলিশ নীরব ভূমিকা পালন করছে।

    ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ব্যবসায়ীদের শান্ত করার চেষ্টা করে বলেন, “শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সবার দায়িত্ব। আমরা বিষয়টি অবগত হয়েছি। আপনারা থানায় এসে লিখিত এজাহার দিন, আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

    শেষ খবর পাওয়া পর্যন্ত, কারওয়ান বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ব্যবসায়ীদের মধ্যে এখনও চাপা ক্ষোভ বিরাজ করছে। তারা সাফ জানিয়ে দিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী সমাধান এবং অভিযুক্তদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    শিশু নির্যাতন রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান

    June 6, 2026

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে রহস্যজনক আগুন

    June 6, 2026

    আদ্-দ্বীনে শিশু মৃত্যু : লাইসেন্স বাতিলের হুমকি বেআইনি দাবি

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.