Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»জাতীয়»জুলাই গণঅভ্যুত্থান: ১০৬টি মামলায় চার্জশিট দাখিল, ৪৩৭ মামলায় অব্যাহতির আবেদন
    জাতীয়

    জুলাই গণঅভ্যুত্থান: ১০৬টি মামলায় চার্জশিট দাখিল, ৪৩৭ মামলায় অব্যাহতির আবেদন

    News DeskBy News DeskDecember 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ইতোমধ্যে ১০৬টি মামলার অভিযোগপত্র বা চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিট দাখিল হওয়া মামলাগুলোর মধ্যে হত্যা মামলা ৩১টি এবং অন্যান্য ধারায় মামলা রয়েছে ৭৫টি।

    মঙ্গলবার (২ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

    পুলিশ সদর দপ্তর জানায়, চার্জশিট দেওয়া ৩১টি হত্যা মামলা দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে দায়ের হয়েছিল। এর মধ্যে রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, কুড়িগ্রাম, শেরপুর জেলা এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অধীনে রুজুকৃত মামলা।

    এছাড়া, অন্যান্য ধারার ৭৫টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, বরগুনা জেলা এবং পিবিআই, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ডিএমপি, বরিশাল মহানগর পুলিশ (বিএমপি), আরএমপি, সিএমপি ও রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি)-এর বিভিন্ন শাখায়।

    পুলিশ সদর দপ্তর আরও নিশ্চিত করেছে যে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলাগুলোর তদন্ত যথাযথভাবে নিশ্চিত করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো নিবিড়ভাবে তদারকি করছেন। রুজুকৃত অন্যান্য মামলার তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করে অপরাধীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ পুলিশ সচেষ্ট রয়েছে।

    একই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ফৌজদারি কার্যবিধির ১৭৩-এ ধারায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৪৩৭টি মামলায় ২ হাজার ৮৩০ জনকে অব্যাহতি দেওয়ার জন্য আদালত বরাবর অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণিত হয় যে, নিরীহ বা নির্দোষ ব্যক্তিদের যাতে হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়ে পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    জলবায়ু পরিবর্তনের অভিঘাত কঠিন বাস্তবতা : তারেক রহমান

    June 4, 2026

    দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খলিলুর রহমান

    June 4, 2026

    ট্রাফিক আইন নিয়ে ডিএমপি কমিশনারের দ্বিমুখী আচরণে ক্ষোভ

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.