Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»জাতীয়»শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান, ডাইভারশনে চলছে গাড়ি, বাড়তে শুরু করেছে ভিড়
    জাতীয়

    শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান, ডাইভারশনে চলছে গাড়ি, বাড়তে শুরু করেছে ভিড়

    News DeskBy News DeskDecember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা চতুর্থ দিনের মতো শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে শাহবাগ মোড় দিয়ে সরাসরি যানচলাচল বন্ধ হয়ে গেছে। তবে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে পুলিশ ও আন্দোলনকারীদের সহযোগিতায় বিকল্প পথে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

    বিকেলে শাহবাগ মোড় এলাকা ঘুরে দেখা যায়, শাহবাগ গোলচত্বরের কেন্দ্রস্থলে কয়েক শ আন্দোলনকারী অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশ সায়েন্সল্যাব, বাংলামোটর ও মৎস্য ভবন থেকে আসা গাড়িগুলোর জন্য বিশেষ ডাইভারশন তৈরি করেছে।

    বর্তমানে সায়েন্সল্যাব থেকে আসা গাড়িগুলো শাহবাগ মোড়ে এসে বাম দিকে মোড় নিচ্ছে এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে ইউটার্ন নিয়ে পুনরায় শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবনের দিকে যাচ্ছে। একইভাবে অন্য তিনটি সড়কেও গাড়িগুলো বামে প্রবেশ করে নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছে।

    ডাইভারশন ব্যবস্থার কারণে শাহবাগ এলাকায় সরাসরি যানচলাচল বন্ধ থাকলেও ধীরগতিতে গাড়ি চলাচল অব্যাহত রয়েছে। তবে শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি সেবার গাড়িগুলোকে শাহবাগ মোড়ের ভেতর দিয়ে নির্বিঘ্নে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা।

    বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে শাহবাগ মোড়ে জমায়েত আরও বড় হতে শুরু করেছে। ইনকিলাব মঞ্চের আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কওমি ও আলিয়া মাদ্রাসা এবং স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগে যোগ দিচ্ছেন।

    আন্দোলনকারীরা তাদের পূর্বঘোষিত ৪ দফা দাবিতে অনড় রয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো— আগামী ২৪ দিনের মধ্যে হাদি হত্যার পুরো চক্রের বিচার সম্পন্ন করা, বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করা, ভারত ঘাতকদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করা এবং গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ‘ফ্যাসিস্টের দোসর’দের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    শিশু নির্যাতন রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান

    June 6, 2026

    শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে রহস্যজনক আগুন

    June 6, 2026

    আদ্-দ্বীনে শিশু মৃত্যু : লাইসেন্স বাতিলের হুমকি বেআইনি দাবি

    June 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.