গ্রাহকদের জন্য দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও সুবিধাজনক করতে ব্র্যাক ব্যাংক মাস্টারকার্ড প্রযুক্তিসংবলিত নতুন ‘প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ড’ চালু করেছে। রোববার (২৩ নভেম্বর ২০২৫) আনুষ্ঠানিকভাবে এই কার্ডটির উদ্বোধন করা হয়। এই নতুন কার্ডটির মাধ্যমে ব্র্যাক ব্যাংক তার উদ্ভাবনী এবং গ্রাহকবান্ধব ডিজিটাল ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করল।
এই মাল্টিকারেন্সি ডেবিট কার্ডটিতে রয়েছে নানা রকম সুবিধাজনক ফিচারের পাশাপাশি রিওয়ার্ড জেতার সুযোগ, যা গ্রাহকদের ঝামেলাহীন পেমেন্টের পাশাপাশি দেবে বাড়তি সুবিধা। কার্ডটি বিশ্বব্যাপী মাস্টারকার্ড নেটওয়ার্কে যেকোনো মুদ্রায় গ্রাহকদের নিরবচ্ছিন্ন লেনদেন সুবিধা দেবে, যা বিদেশ ভ্রমণ, আন্তর্জাতিক কেনাকাটা এবং বৈশ্বিক লেনদেনকে আরও সহজ ও উপভোগ্য করে তুলবে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্র্যাক ব্যাংকই বাংলাদেশের একমাত্র ব্যাংক, যারা গ্রাহকদের দেশে ও দেশের বাইরে দৈনন্দিন ডেবিট কার্ড ট্রানজ্যাকশনে রিওয়ার্ড পয়েন্ট জেতার সুযোগ প্রদান করছে।
ব্র্যাক ব্যাংক নারীদের ব্যাংকিং প্রয়োজনকে মাথায় রেখে বিশেষভাবে ডিজাইন করা মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ‘তারা’ ডেবিট কার্ড চালু করেছে। এই কার্ডের মাধ্যমে ‘তারা’ কার্ডহোল্ডার নারীরা প্রতি মঙ্গলবার ট্রানজ্যাকশনে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট উপভোগ করার বিশেষ সুবিধা পাবেন।
গ্রাহকদের নিরাপদ ও নির্বিঘ্ন পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করতে কার্ডটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে: এনএফসি-সক্ষম কন্ট্যাক্টলেস প্রযুক্তি, ইএমভি চিপ, টু-ফ্যাক্টর অথেনটিকেশন সুবিধা
এছাড়াও, কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের ৯,৫০০টিরও বেশি পার্টনার মার্চেন্টে বিশেষ অফার এবং এক্সক্লুসিভ ডিল উপভোগ করবেন। কার্ডের গ্লোবাল অ্যাকসেপ্টেন্স এবং মাস্টারকার্ডের ‘প্রাইসলেস সেশালস’ প্ল্যাটফর্মের প্রিমিয়াম সুবিধা গ্রাহকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে।
এই কার্ডটি ব্যবহার করে গ্রাহকরা আন্তর্জাতিক অনলাইন পরিষেবা, যেমন: নেটফ্লিক্স, স্পটিফাই ও অ্যামাজন প্রাইম-এ সাবস্ক্রাইব করতে এবং সোশ্যাল মিডিয়া পোস্ট প্রমোশনেও পেমেন্ট করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ অ্যাপের সঙ্গে যুক্ত এই মাল্টিকারেন্সি কার্ডটি এটিএম থেকে কিউআর কোডের মাধ্যমে নগদ উত্তোলন এবং কিউআর-ভিত্তিক পেমেন্ট সুবিধা দেবে, যা গ্রাহকরা খুব সহজেই অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন। পাশাপাশি, বিশ্বব্যাপী পার্টনার মার্চেন্টে কার্ডহোল্ডাররা বিশেষ ডিসকাউন্টও উপভোগ করবেন।
কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “মাস্টারকার্ড প্লাটিনাম মাল্টিকারেন্সি ডেবিট কার্ডের সুবিধা ব্র্যাক ব্যাংকের উদ্ভাবনী ও গ্রাহকবান্ধব সেবার সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। দৈনন্দিন ব্যবহারযোগ্যতা, গ্লোবাল অ্যাক্সেস এবং নিরাপদ প্রযুক্তির সমন্বয়ে এই কার্ডটি গ্রাহকদের যেকোনো স্থানে নিরাপদ আর্থিক লেনদেনে উৎসাহিত করবে।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “কৌশলগত সহযোগিতা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতিতে অবদান রাখতে মাস্টারকার্ড প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন কার্ডটি গ্রাহকদের স্থানীয় ও আন্তর্জাতিক লেনদেনে উন্নত ও সহজ ব্যাংকিং সুবিধা দেবে, যা বাংলাদেশে ডিজিটাল কমার্সের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল, ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং ব্যাংকটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

