Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • #11 (no title)
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»রাজনীতি»‘তারেক রহমানের ৩০০ গডফাদারকে না বলুন’ : নাসীরুদ্দীন পাটওয়ারীর বিস্ফোরক অভিযোগ
    রাজনীতি

    ‘তারেক রহমানের ৩০০ গডফাদারকে না বলুন’ : নাসীরুদ্দীন পাটওয়ারীর বিস্ফোরক অভিযোগ

    News DeskBy News DeskJanuary 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ডাক দিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারা দেশের ৩০০ আসনে ‘৩০০ গডফাদার’ মনোনীত করেছেন। দেশকে রক্ষা করতে হলে এই গডফাদারদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

    বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি এই চাঞ্চল্যকর অভিযোগ তোলেন। নাসীরুদ্দীন লেখেন, “তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদার যারা ৩০০ আসনে রাজত্ব করার স্বপ্ন দেখছেন—তাদের ‘না’ বলুন। তবেই বাংলাদেশ সত্যিকারের মুক্তি পাবে।”

    এদিন রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে বাধার মুখে পড়েন ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের এই প্রভাবশালী নেতা। তিনি অভিযোগ করেন, মালিবাগ কাঁচাবাজারে প্রচারণা চালানোর সময় শাহজাহানপুর যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান পরিকল্পিতভাবে তাঁর কর্মসূচিতে বাধা দেন। নাসীরুদ্দীনের দাবি, ওই যুবদল নেতারা ঔদ্ধত্যের সাথে ঘোষণা করেন—এই এলাকা নাকি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা’।

    ভোটারদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “এই দম্ভ ও জুলুমের জবাব আপনাদেরই দিতে হবে। ১২ তারিখ ব্যালট পেপারে এই অনাচারের বিচার আমি জনগণের বিচারালয়ে রেখে গেলাম।” গণসংযোগকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি অভিযোগ করেন, নির্বাচনে কোনো ‘লেভেল প্লেইং ফিল্ড’ নেই এবং প্রশাসনের একাংশ একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে।

    এদিন দুপুরে নাসীরুদ্দীন পাটওয়ারী রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল বিক্ষোভ মিছিলেও সংহতি প্রকাশ করে অংশ নেন। শেরপুরে জামায়াত নেতা রেজাউল করিম হত্যার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “জিয়াউর রহমান গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন। কিন্তু আজ তাঁর উত্তরসূরিরা জনগণের ওপর গুলি চালাচ্ছে। আপনারা অকৃতজ্ঞ হবেন না। মনে রাখবেন, বালুর ট্রাক দিয়ে যখন খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হয়েছিল, তখন এই জনগণই মুক্তির পথ দেখিয়েছিল।”

    নির্বাচনী ময়দানে বিএনপির আইটি সেলের বিরুদ্ধেও কড়া তোপ দাগেন তিনি। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে বিএনপি জনমনে বিভ্রান্তি তৈরি করছে। তবে এসব অপকৌশল ১২ ফেব্রুয়ারির ‘ব্যালট বিপ্লবের’ কাছে পরাজিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর বক্তব্যে স্পষ্টভাবে জানিয়েছেন যে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে যারা ধূলিসাৎ করতে চায়, তাদের হাত থেকে দেশকে উদ্ধার করাই এনসিপি ও তাদের জোটের মূল লক্ষ্য। মালিবাগের ঘটনা নিয়ে তিনি নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    অরাজকতা করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

    September 5, 2026

    জামায়াতের রাজনীতি দেশকে সংকটে ফেলবে : প্রতিমন্ত্রী নুর

    September 4, 2026

    গ্যাস-বিদ্যুৎ ইস্যুতে রাজপথে নয়, সংসদে পরামর্শ দিন : রিজভী

    September 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৫৮১৭৯৭৬৪৮
    • info@boltecai.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.