Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • #11 (no title)
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»রাজনীতি»কড়াইল বস্তিতে বহুতল ভবন ও ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের
    রাজনীতি

    কড়াইল বস্তিতে বহুতল ভবন ও ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

    News DeskBy News DeskJanuary 20, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের জীবনমান উন্নয়নে এক যুগান্তকারী প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি ঘোষণা করেন, কড়াইল বস্তির জায়গায় বহুতল ভবন নির্মাণ করে আদি বাসিন্দাদের জন্য মর্যাদাপূর্ণ ছোট ছোট ফ্ল্যাটের ব্যবস্থা করবে তার দল।

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় কড়াইলবাসীর দুঃখ-দুর্দশার কথা শোনার পর তারেক রহমান তাদের টেকসই আবাসনের এই স্বপ্ন দেখান।

    বক্তব্যের শুরুতেই নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখে কিছুটা সতর্কতার সাথে তারেক রহমান বলেন, “আমি যা করতে চাই, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া নিয়ে করতে চাই। আমি শুনেছি এখানে থাকার জন্য আপনারা কতটা কষ্ট করছেন। এই সমস্যার স্থায়ী সমাধান করতে আমরা এখানে উঁচু উঁচু ভবন নির্মাণ করতে চাই। যারা বহুবছর ধরে এখানে আছেন, তাদের নাম রেজিস্ট্রি করে ছোট ছোট ফ্ল্যাট করে দেওয়া হবে, যাতে ঢাকা শহরের বুকেও আপনাদের একটি স্থায়ী ঠিকানা হয়।”

    বস্তি উন্নয়ন ছাড়াও কড়াইলবাসীর জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন তিনি। তারেক রহমান জানান, বিএনপির লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কড়াইল এলাকার ভেতরেই মানসম্মত ক্লিনিক ও হাসপাতাল স্থাপন করার পরিকল্পনা রয়েছে তার দলের, যাতে অভাবী মানুষ হাতের নাগালে উন্নত চিকিৎসা পায়।

    নারীদের ক্ষমতায়ন ও অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে তিনি বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া নারীদের অবৈতনিক শিক্ষার সুযোগ দিয়েছিলেন। আমরা এখন তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। সে লক্ষ্যেই আমাদের পরিকল্পনায় রয়েছে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে মা-বোনেরা সরাসরি উপকৃত হবেন।”

    ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করে কড়াইলবাসীর প্রতি নিজের আবেগ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, “আমি আপনাদের এই এলাকারই সন্তান। এক সময় আমি ক্যান্টনমেন্টে থাকতাম, আপনারা জানেন স্বৈরাচার কীভাবে সেই বাড়ি চুরমার করে দিয়েছে। এখন আমি গুলশানে থাকি, আপনাদের খুব কাছের প্রতিবেশী। ইনশাআল্লাহ, যতদিন বেঁচে আছি সাধ্যমতো আপনাদের বিপদে-আপদে পাশে থাকব।”

    অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বনানী-গুলশান এলাকার অন্যতম বৃহৎ ভোটব্যাংক হিসেবে পরিচিত কড়াইল বস্তিবাসীদের জন্য এই ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি আসন্ন নির্বাচনে বিএনপির পক্ষে বড় ধরনের জনসমর্থন তৈরিতে সহায়ক হতে পারে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    অরাজকতা করলে কঠোর ব্যবস্থা : প্রধানমন্ত্রী

    September 5, 2026

    জামায়াতের রাজনীতি দেশকে সংকটে ফেলবে : প্রতিমন্ত্রী নুর

    September 4, 2026

    গ্যাস-বিদ্যুৎ ইস্যুতে রাজপথে নয়, সংসদে পরামর্শ দিন : রিজভী

    September 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৫৮১৭৯৭৬৪৮
    • info@boltecai.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.