Close Menu
Bolte CaiBolte Cai
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    Bolte CaiBolte Cai
    Subscribe
    • Home
    • জাতীয়
    • রাজনীতি
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • অর্থনীতি
    • বিনোদন
    • খেলা
    • লাইফস্টাইল
    • মতামত
    Bolte CaiBolte Cai
    Home»রাজনীতি»খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাজ্যের পর চীনা বিশেষজ্ঞ দল ঢাকায়
    রাজনীতি

    খালেদা জিয়ার চিকিৎসায় আন্তর্জাতিক সহায়তা: যুক্তরাজ্যের পর চীনা বিশেষজ্ঞ দল ঢাকায়

    News DeskBy News DeskDecember 3, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email Copy Link
    Follow Us
    Google News Flipboard
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকের পর এবার চীন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। এ নিয়ে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তার পরিধি আরও বিস্তৃত হলো।

    বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে চীনা বিশেষজ্ঞ দলটি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

    বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে আগত চিকিৎসকদের স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, বিমান বন্দরে তাদের স্বাগত জানান সাবেক সচিব আব্দুল খালেক।

    একই দিনে এর আগে সকালে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলেও বাংলাদেশে আসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান জটিল স্বাস্থ্য পরিস্থিতিতে উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলগুলো ঢাকায় আসছে।

    বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ নভেম্বর তাঁর ফুসফুসের সংক্রমণ পরিস্থিতির অবনতি ঘটলে চিকিৎসকরা তাঁকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড় পর্যবেক্ষণে বিশেষ চিকিৎসা শুরু করেন।

    বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে।

    এভারকেয়ার হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, এই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সাথে বর্তমানে চীন থেকে আগত ১০ সদস্যের একটি চিকিৎসকের দলও একযোগে কাজ করছে।

    খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক জাহিদ আন্তর্জাতিক সহায়তার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আমেরিকা, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ভারতসহ বহু বন্ধুপ্রতিম দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানরা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

    অধ্যাপক জাহিদ বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রদানকারী বিশাল যৌথ মেডিকেল টিমের সদস্যদের নামও প্রকাশ করেন। দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই টিমে রয়েছেন:

    বাংলাদেশ থেকে: অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক এ কিউ এম মহসিন, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক জিয়াউল হক, অধ্যাপক মাসুম কামাল, অধ্যাপক এজেড এম সালেহ, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম এবং ডাক্তার জাফর ইকবাল।

    যুক্তরাষ্ট্র থেকে: প্রফেসর হাবিবুর রহমান, প্রফেসর রফিকউদ্দিন আহমেদ এবং প্রফেসর জন হ্যামিল্টন, প্রফেসর ডক্টর হামিদ রব। যুক্তরাজ্য থেকে: প্রফেসর জন পেট্রিক, প্রফেসর জেনিফার ক্রস এবং ডা. জুবাইদা রহমান।

    আমেরিকা, যুক্তরাজ্য এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই যৌথ মেডিকেল টিম বর্তমানে নিবিড়ভাবে বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    News Desk
    • Website

    Related Posts

    পরিবেশমন্ত্রীর অতীত নিয়ে আসিফ মাহমুদের চাঞ্চল্যকর দাবি

    June 6, 2026

    যুবদলের নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস, চলছে লবিং

    May 21, 2026

    ‘সরকারের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচন’, নাহিদ ইসলামের

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    b c.png
    Facebook X-twitter Youtube Telegram
    • ১০/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৭
    • +৮৮০১৬১২-০৭৭৭৭৭
    • [email protected]
    • About Us
    • Contact Us
    • Privacy Policy
    • Terms & Condition
    • DMCA

    Type above and press Enter to search. Press Esc to cancel.